শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১৫
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

ভূমধ্যসাগর থেকে ৪২০ শরণার্থীকে উদ্ধার করেছে ইতালি

অনলাইন ডেস্ক  ভূমধ্যসাগর থেকে নারী ও শিশুসহ ৪২০ শরণার্থীকে উদ্ধার করেছেন ইতালির কোস্টগার্ড সদস্যরা।

শনিবার ভূমধ্যসাগর থেকে উদ্ধার অভিবাসীদের বেশিরভাগই আফ্রিকার, যাদের মধ্যে ৬১ শিশু রয়েছে। খবর আরব নিউজের।

ইতালির কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে, এদের মধ্য থেকে ৭০ জনকে সিসিলি দ্বীপে পাঠানো হয়েছে।

মাছ ধরার একটি নৌকায় করে ওই অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিল। খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবার উপক্রম হলে ইতালির কোস্টগার্ড গিয়ে দ্রুত তাদের উদ্ধার করে।

অন্যদিকে লিবিয়ার উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ৭৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।

আইওএম জানিয়েছে, গত ১৭ নভেম্বর লিবিয়া থেকে শরণার্থী বোঝাই এ নৌকাটি ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

পরে ভূমধ্যসাগরে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে গেলে মাত্র ১৫ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করতে সক্ষম হন।

তাদের পরে লিবিয়ার বন্দর নগরী জারায় নামিয়ে দিয়ে গেছেন জেলেরা।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থার পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে এ পর্যন্ত ১ হাজার ৩০০ অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন।