বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:২৭
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

বলের আঘাতে গুরুতর আহত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জেরমি সোলোজানো

স্পোর্টস ডেস্ক  আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই বিপদে জেরমি সোলোজানো। বলের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ওয়েস্ট ইন্ডিজের এই তরুণ ক্রিকেটার।

রোববার শ্রীলংকার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ইনিংসের ২৪তম ওভারে রোস্টন চেজের একটি শর্ট ডেলিভারি সজোরে মারতে চেয়েছিলেন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে।

এ সময় শর্ট লেগে ফিল্ডিং করছিলেন জেরমি সোলোজানো। করুণারত্নের সেই জোরালো পুল শট সরাসরি গিয়ে সোলোজানোর মাথায় আঘাত লাগে। হেলমেট পরে ফিল্ডিং করেছিলেন তিনি। তারপরও বল এতটাই জোরে মাথায় আঘাত লাগে যে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন সোলোজানো।

দলের ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা করেন তার। তবে চোট খুবই গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় সোলোজানোকে। এরপর এক মুহূর্ত দেরি না করে অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জেরমি সোলোজানোকে হাসপাতালে নিয়ে তার মাথার স্ক্যান করা হয়েছে। সেখানে কোনো সমস্যা দেখা যায়নি। তারপরও তাকে পর্যবেক্ষণের জন্য সারারাত হাসপাতালে রাখা হবে।

গল টেস্টে এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২২৪ রান। ১১৮ রানে ব্যাট করছেন লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ২৯ রানে ব্যাটিং করে তাকে সঙ্গ দিচ্ছেন ধনঞ্জয়া ডি সিলভা। ৫৬ রানে আউট হয়েছে পাথুম নিশাঙ্কা।