মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৩৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ইরানের মাহান এয়ারে সাইবার হামলা

অনলাইন ডেস্ক  ইরানের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন্স মাহান এয়ার সাইবার হামলার শিকার হয়েছে। রোববার সংশ্লিষ্ট কোম্পানি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘মাহান এয়ারের কম্পিউটার সিস্টেম নতুন আক্রমণের শিকার হয়েছে। দেশের বিমানশিল্প গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় দুর্বৃত্তরা এটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।’

এএফপি জানিয়েছে, এদিন কোম্পানির সব ফ্লাইট নির্ধারিত থাকলেও সার্ভার ডাউন হয়ে যাওয়ায় বিপাকে পড়তে হয়।

কোম্পানির মুখপাত্র আমির হোসেন জোলানওয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘আমাদের ইন্টারনেট নিরাপত্তা দল সাইবার হামলাকে ব্যর্থ করে দিয়েছে।’ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হ্যাকিং গ্রপ এ হামলার দায় শিকার করেনি।