শনিবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, রাত ৪:১৮
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

গাদ্দাফিপুত্রের আপিলের আগে আদালতে বন্দুকধারীদের হামলা

অনলাইন ডেস্ক  প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আদালতে আবেদন করতে চেয়েছিলেন গাদ্দাফিপুত্র সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি (৪৯)। সেই আবেদন করার আগে বন্দুকধারীরা আদালতে হামলা চালিয়েছে বলে শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

বুধবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র বাতিল করে দেশটির নির্বাচন কমিশন।

নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে আবেদন জানাতে পারবেন তিনি।

লিবিয়ার সরকার শুক্রবার ওই হামলাকারীদের ‘অপরাধীদের একটি দল’ বলে অভিহিত করেছে। সরকার জানায়, তাদের ‘ঘৃণ্য’ আক্রমণের ফলে দেশটির দক্ষিণাঞ্চলের শহর সেবার আদালত বন্ধ হয়ে যায়।

ওই হামলার ব্যাপারে গাদ্দাফিপুত্রের আইনজীবী খালেদ আল-জাইদি জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আবেদন করতে যাওয়ার সময় বন্দুকধারীরা তাকে বাধা দেয়।

খালেদ আল-জাইদি এক ভিডিও বার্তায় বলেন, আপিল শুনানির কয়েক ঘণ্টা আগে অস্ত্রের মুখে বন্দুকধারীরা আদালতের সব কর্মীকে আদালত ভবন থেকে বের করে দেন।

লিবিয়ার গণমাধ্যমে সম্প্রচারিত ওই ভিডিওতে তিনি বলেন, এ ধরনের কার্যণক্রম নির্বাচনী প্রক্রিয়ায় বাধাস্বরূপ।

স্বরাষ্ট্র ও বিচার মন্ত্রণালয় ওই হামলার তদন্তের নির্দেশ দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আগামী ২৪ ডিসেম্বর লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গাদ্দাফি যুগের অবসানের পর লিবিয়াজুড়ে যে সংঘাত চলছে, এই নির্বাচনকে সেই সংঘাত থামানোর মাধ্যম মনে করা হচ্ছে।

গত ১৪ নভেম্বর সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সাইফসহ আরও ২৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।