শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২২
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

‘উন্মুক্ত আকাশ চুক্তি’ থেকে বেরিয়ে গেল রাশিয়া

অনলাইন ডেস্ক  আনুষ্ঠানিকভাবে ওপেন স্কাই ট্রিটি থেকে বেরিয়ে গেছে রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯২ সালে এই চুক্তিসই হয় এবং ২০০২ সালে তা কার্যকর হয়।

চুক্তিতে রাশিয়া ছাড়াও সই করেছিল আমেরিকা, ইউরোপীয় দেশগুলো এবং কানাডা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শনিবার আনুষ্ঠানিকভাবে এ চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন। খবর এনএইচকের।

এ চুক্তির আওতায় সম্ভাব্য সামরিক অভিযানের বিষয় পর্যবেক্ষণের জন্য স্বল্পসময়ের নোটিশে এসব দেশ পরস্পরের ভূখণ্ডে বিমান পাঠানোর সুযোগ পায়।

মূলত রাশিয়া ও মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর মধ্যে সামরিক উত্তেজনা কমানোর লক্ষ্যে এ চুক্তিসই করা হয়। কিন্তু ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ দিকে এ চুক্তি থেকে আমেরিকাকে বের করে নেন। এর পর রাশিয়া এই চুক্তি থেকে বেরিয়ে গেল এবং এ জন্য ওয়াশিংটনকে সম্পূর্ণভাবে দায়ী করেছে।

বিবৃতিতে রাশিয়া বলেছে— আমেরিকার মিত্র দেশগুলো রাশিয়ার ওপর গোয়েন্দা বিমান পরিচালনা করার পর প্রাপ্ততথ্য ওয়াশিংটনকে দেবে না বলে নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ার পর এ চুক্তি থেকে বেরিয়ে গেল।

রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে— আমেরিকা ও রাশিয়ার অংশগ্রহণ না থাকার কারণে এই চুক্তির কার্যকারিতা নাটকীয়ভাবে কমে যাবে। ওপেন স্কাই চুক্তি ব্যর্থ করে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী।

এই চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পরও ছাড় দিয়ে সমস্যার সমাধান করার জন্য রাশিয়া সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে এবং আমেরিকারকে চুক্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। নিজের জাতীয় নিরাপত্তা বিনষ্টের ঝুঁকি সৃষ্টি হওয়ার পর রাশিয়া চুক্তি থেকে বেরিয়ে গেছে।