মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪৬
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

৫০ লাখের বেশি শরণার্থীর বোঝা বইছে তুরস্ক

অনলাইন ডেস্ক  তুরস্কের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল চাতাকলি বলেন, তুরস্ক ৫০ লাখের বেশি শরণার্থীর বোঝা বইছে।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে দেশটির এসকিশেহির প্রদেশে রোববার আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

ইসমাইল চাতাকলি বলেন, তুরস্ক শরণার্থীদের মন থেকে স্বাগত জানিয়েছে। অভিবাসীদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায় রোধ করতে আমরা সব ধরনের পদক্ষেপ নিয়েছি। আমরা অভিবাসীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

তুর্কি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কে ৩.৭ মিলিয়ন সিরিয়ান বাস করে। এ ছাড়া উত্তর সিরিয়ায় তুর্কি সেনাবাহিনীর দ্বারা তৈরি করা নিরাপদ এলাকায় বাস করে ২.১ মিলিয়ন।

১০ বছর আগে তুরস্কে সিরিয়া থেকে ২৫০ জনের একটি দল ঢুকেছিল। দেশ ছেড়ে পালানোর পর থেকে তারা তুরস্কে নতুন জীবন শুরু করেন। সেই ২০১১ সালে সিরিয়া থেকে পালিয়ে আসা শরণার্থীদের তুরস্ক তার সীমান্ত খুলে দেয়। বর্তমানে বিশ্বের যে কোনো দেশের তুলনায় তুরস্ক বেশি সিরিয়ান অভিবাসীদের আশ্রয় দিয়েছে। উত্তর সিরিয়ায় সবচেয়ে বেশি মানবিক সহায়তা কার্যক্রমও পরিচালনা করে দেশটি।