রবিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:৫১
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত বাবা-ছেলে গ্রেফতার

ডেস্করিপোর্ট  বরগুনায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। কিশোরীর মা বাদী হয়ে বরগুনা থানায় ধর্ষণের মামলা করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হচ্ছে— পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ( ৫২) ও তার ছেলে আরিফ (২১)। রোববার রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, মেয়ের বাবা নেই, আমি তরকারি বিক্রি করে রোজগার করে খাই। কাজের প্রয়োজনে সারাক্ষণ বাহিরে থাকতে হয়। এ সুযোগে আমার মেয়েকে ধর্ষণ করেছে নুরুল ইসলাম ও তার ছেলে।

ভুক্তভোগী কিশোরী বলেন, নুর ইসলাম আমাকে বিয়ের প্রলোভনে কয়েকবার ধর্ষণ করেছেন। এ ঘটনা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার ছেলে আরিফও আমাকে ধর্ষণ করে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসক বরাবর অভিযোগ করলে তিনি বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেন। পরে বরগুনা থানার অফিসার ইনচার্জ বিষয়টি আমলে নিয়ে একটি টিম পাঠিয়ে রাত সাড়ে ১২টায় প্রথমে নুর ইসলামকে থানায় ধরে আনে এবং আধাঘণ্টা পরে তার ছেলে আরিফকে আটক করে।

এ বিষয়ে বরগুনা থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে। অভিযুক্ত বাবা ছেলেকে গ্রেফতার করা হয়েছে।