ডেস্করিপোর্ট রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইস-হেরোইন এবং অন্যান্য মাদকসহ ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে যেসব মাদক উদ্ধার করা হয় তার মধ্যে রয়েছে- ৬৪৬০ পিস ইয়াবা বড়ি, ১ গ্রাম আইস, ১৮ বোতল ফেনসিডিল, ১১২ গ্রাম ১৭৭ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৮৯০ গ্রাম ১৪৭ পুড়িয়া গাঁজা ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪ টি মামলা হয়েছে।