বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫৬
শিরোনাম :
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

যে কারণে বিপুল ভোটে জয়ী আইভী

ডেস্করিপোর্ট  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আর এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো নাসিক মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন তিনি।

আইভীর অনুসারীরা বলছেন, নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের কাছ থেকে জোরালো ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তাছাড়া সাধারণ ভোটাররা এলাকার উন্নয়নের জন্য আইভীকে ভোট দিয়েছে। এ কারণে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন।

আইভী নৌকা প্রতীকে ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট। অর্থাৎ ৬৯ হাজার ১০২ ভোট বেশি পেয়ে তৈমুর আলম খন্দকারকে পরাজিত করেন আইভী। রাত আটটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে অস্থায়ী দপ্তরে ভোটের এই ফল ঘোষণা করেন নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।

জয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী বলেছেন, সামনের দিনগুলোতে জনগণের চাহিদা অনুযায়ী কাজ করবেন তিনি। নির্বাচনে হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, বেশ কিছু কেন্দ্রে ইভিএম ত্রুটিপূর্ণ ও স্লো ছিল। অনেক লোক ভোট দিতে পারেনি। ইভিএমের কারচুপির জন্য আমাদের পরাজয় বরণ করতে হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাই সকলকে যারা নির্বাচনে আমার পাশে থেকে সহযোগিতা করেছেন।

২০১১ সালের ৫ মে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর ২০১১ সালে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভী এক লাখ ৮০ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ওই নির্বাচনের শেষ মুহূর্তে বিএনপির দলীয় সিদ্ধান্তে ভোট থেকে সরে দাঁড়ান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

২০১৬ সালে অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোটে আবার নির্বাচিত হন। সেবার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সাখাওয়াত হোসেন পান ৯৬ হাজার ৪৪ ভোট। এবার অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে বড় ব্যবধানে তৃতীয় বারের মতো মেয়র হলেন আইভী।