শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৮
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

ভোলায় গাঁজাসহ চারজন আটক

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় ১ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ রিনা বেগম (২৫), মো. হাসান (৩০), মো. রাব্বি ও মো. জিসান (২১) নামের এক নারী ও তিন যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ জানুয়ারি) উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ৩নং ওয়ার্ডে আসামী রিনার বাড়ী থেকে রিনাসহ তিন যুবককে আটক করা হয়।

আটককৃতরা হলেন, রিনা বেগম দক্ষিণ আইচা থানার চর মানিকা ৩নং ওয়ার্ডে হাসান হাওলাদারের স্ত্রী, মো. হাসান একই এলাকার চাঁন মিয়ার ছেলে, মো. রাব্বি ও মো. জিসান মো. আবুল বাশারের ছেলে।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ১ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।