শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:২৮
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

আন্দোলনে উত্তাল শাবি, উপাচার্যের পদত্যাগ দাবি

ডেস্করিপোর্ট  পুলিশের লাঠিপেটা, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় শিক্ষকসহ শতাধিক ছাত্রছাত্রী আহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা আজও বিক্ষোভ করছেন। তাদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (শাবিপ্রবি)।

সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এবার উপাচার্যের পদত্যাগ দাবি করছেন তারা। এ সময় শিক্ষার্থীরা হল ছাড়বেন না বলে ঘোষণা দেন।

সকাল থেকেই ‘যেই ভিসি গ্রেনেড ছুড়ে, সেই ভিসির পদত্যাগ চাই; যেই ভিসি ছাত্র মারে, সেই ভিসি চাই না; যেই ভিসি গুলি ছুড়ে, সেই ভিসির পদত্যাগ চাই; শিক্ষার্থীর ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই; সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও, ক্যাম্পাস কারও বাপের না, হল আমরা ছাড়ব না’ ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমাদের এক দফা এক দাবি— যেই ভিসি আমাদের ওপর হামলা চালাতে পারে, সেই উপাচার্যকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই না। যতক্ষণ পর্যন্ত উপাচার্য পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে আমরা আন্দোলন চালিয়ে যাবে।

তারা বলেন, হল ছেড়ে দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, আমরা তা প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত হল ত্যাগ করব না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে প্রক্টর ড. আলমগীর কবীরের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা ব্যস্ত পাওয়া যায়।

এর আগে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে রোববার রাত ১১টার পর পুলিশ ক্যাম্পাস ত্যাগ করে। এর র শিক্ষার্থীরা ক্যাম্পাসে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন। এর পর সোমবার সকাল থেকেই শিক্ষার্থীরা একসঙ্গে হয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন।