রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:৪১
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

ভোলায় সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এজেন্ট ব্যাংকিং আউটলেট শাথার উদ্বোধন করেছেন।

সোমবার( ৩১ জানুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলার শশীভূষণ থানার সদর বাজারের উত্তর মাথায় কলেজ রোড হাজী নাছির মিয়ার মার্কেটের ২য় তলায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড’র এ এজেন্ট ব্যাংকিং আউটলেট শাথার উদ্বোধন করা হয়।

ভার্চুয়াল প্লটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান কার্যালয় হতে নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট শশীভূষণ বাজার শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জাফর আলম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান, রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম পন্ডিত, জাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন হাওলাদার, চরফ্যাসন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক মো. জাকির, শশীভূষণ আউটলেট এজেন্ট মো. এনায়েত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।