বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:২০
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

তাপমাত্রা বাড়তে শুরু করেছে, বিদায় নিচ্ছে শৈত্যপ্রবাহ

ডেস্করিপোর্ট  সারাদেশে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শৈত্যপ্রবাহ বিদায় নিচ্ছে। শৈত্যপ্রবাহ শেষ হওয়ার আগে কাঁপন ধরাচ্ছে উত্তরাঞ্চলে, যাতে থার্মোমিটারের পারদ ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। গতকাল সোমবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মাঘ মাসের মাঝামাঝিতে এখন দেশের বিস্তৃত অঞ্চল জুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। তবে আজ মঙ্গলবার থেকে তা প্রশমিত হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে শুক্রবার ও শনিবার ফের গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়বে। বিরাজমান শৈত্যপ্রবাহ তীব্র রূপ নেওয়ার শঙ্কা নেই। এখন তাপমাত্রা বাড়ছে, ধীরে ধীরে এর বিস্তারও কমে আসবে। আকাশে মেঘের আনাগোনা থাকায় ফেব্রুয়ারির প্রথমে হালকা বৃষ্টির আভাস রয়েছে বলে জানান শাহনাজ সুলতানা।

তিনি বলেন, ৪-৫ ফেব্রুয়ারির দিকে একটু বৃষ্টি হবে। বৃষ্টির প্রভাব কেটে গেলে ফের তাপমাত্রা কমবে। এ সময় শীতের অনুভূতি বাড়লেও শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা নেই। গতকাল সোমবার সীতাকুণ্ডসহ গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশাল বিভাগের জেলাগুলো এবং রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে গেছে। কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হয়ে শৈত্যপ্রবাহ কেটে যাবে। গত ডিসেম্বরের মাঝামাঝি মৌসুমের প্রথম দফা শৈত্যপ্রবাহ বয়ে যায়। এখন চলছে চলতি মৌসুমের চতুর্থ শৈত্যপ্রবাহ।

আজ মঙ্গলবারের পূর্বাভাসে জানানো হয়, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।