বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২৬
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

দুমকিতে জনতার হাতে গরু চোর চক্রের সদস্য আটক

মো আজিজুল,দুমকী পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর দুমকিতে ৪টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় সজীব (২৫) নামে এক গরু চোর চক্রের সক্রিয় সদস্যকে হাতেনাতে ধরে ফেলে জনতা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) রাত ১টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের মোঃ আতাহার উদ্দিন এর গোয়াল ঘর থেকে এ গরু চুরি করা হয়। আটক সজীবের তথ্য মতে সে বরিশালের কোতোয়ালি থানার কাঠালতলা এলাকার খোকন হাওলাদারের ছেলে।

এসময় গরু চোর সজিব জানতার প্রশ্নের জবাবে জানায়, রাত ১ টার দিকে রফিক, রাঙ্গা ও মেহেদি সহ ৪ জন আতাহার উদ্দিনের গোয়াল ঘর থেকে ৪ টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় লোকজন ধাওয়া করে। জনতার ধাওয়ায় ৩ জন পালিয়ে যেতে সক্ষম হলেও তাকে ধরে ফেলে। পরে পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে সজিবকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুস সালাম বলেন, আটক আসামি সজিবের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।