বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:২৪
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

বরিশালে অবৈধ পার্কিং ও ফুটপাত দখল মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধ পার্কিং রোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তার’ই চলমান ধারাবাহিকতায় আজ বুধবার (২ ফেব্রয়ারি) বেলা ১২ টার দিকে নগরীর গীর্জা মহল্লাহ সংলগ্ন এলাকায় অবৈধ পার্কিং ও ফুটপাতে দখলদারিত্ব রুখতে ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত’র নির্দেশনায় ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মো. সেলিমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে এ সময় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়াও হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ও রং পার্কিংয়ের অভিযোগে ৪ টি যানবাহনে মামলা দেওয়া হয় এবং সড়কের পাশে অবৈধভাবে পার্কিং করায় মোটরসাইকেল উচ্ছেদ করে সড়ক ফাঁকা করে দেয়া হয়।

ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত জানান, সড়কের দুই পার্শে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার কারনে যানজটের সৃষ্টি হয়।

কোন অবস্থাতেই সড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং করতে দেওয়া হবে না ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বসাতে দেয়া যাবে না। এছাড়া হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আমরা সবাই সচেতন হয়ে সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে শৃংখলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনাও কমে যাবে।

বিশেষ এ অভিযানে সহকারী কমিশনার (ট্রাফিক) মো. খলিলুর রহমান, পুলিশের টিআই আ. রহিম, এটি এসআই ইমরান’সহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।