মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০১
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে এক’শ শিক্ষার্থীর মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

শামীম আহমেদ  বরিশালে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও দরিদ্র ১’শ শিক্ষার্থীর মধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি প্রদান করেছে। এসময় প্রত্যেক শিক্ষার্থীকে বৃত্তির ৫ হাজার টাকার সাথে পাঠ্যবই,ব্যাগ, শীতবস্ত্র এবং খাবার দেয়া হয়।

আজ (২) ফেব্রয়ারী বুধবার বেলা ১১ টায় নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনের অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বর মো. জামাল উদ্দিন সভাপত্বি করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, নিরাপদ খাদ্য, স্বাস্থ্য সুবিধা দেয়া সরকারের একার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে বিদ্যানন্দ ফাউন্ডেশনের করোনাকালীন সময়ে এই সহায়তা প্রশংসার দাবী রাখে। যারা শিক্ষা বৃত্তি পেয়েছে তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, তোমরা এই বৃত্তি পেয়ে নিজেরা পড়ালেখায় মনোযোগী হবে এবং সাবলম্বী হওয়ার চেষ্টা করবে। এই বৃত্তি পেয়ে অসহায় পরিবারের শিক্ষার্থীদের যথেষ্ট সহায়ক হবে বলে তারা মনে করেন। এখানে বরিশাল বিশ^বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীসহ ১৯টি প্রতিষ্ঠানের মোট ১’শ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়।