বুধবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৫২
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

বাকেরগঞ্জে বিএনপি নেতা আকবর হোসেন মাসুদ আকনের শীতবস্ত্র বিতরণ

ডেস্করিপোর্ট  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নে ইতালি প্রবাসী বিএনপি নেতা আকবর হোসেন মাসুদ আকন এর পক্ষ থেকে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২ফেব্রুয়ারী) দাড়িয়ালের উত্তর কাজলাকাঠি নিজ বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শীত বস্ত্র বিতরণ করা হয়।

প্রবাসী বিএনপি নেতা মাসুদ আকন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রামের দরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছেন তিনি। এসময় ইউনিয়নের এক হাজার দরিদ্র মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। উল্লেখ্য প্রবাসী আকবর হোসেন মাসুদ আকন ইতালি পালেরমো সিসিলি শাখা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিগত সময় সাবেক ছাত্রদল সভাপতি হিসেবে দাড়িয়াল ইউনিয়ন শাখার দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।