শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৭
শিরোনাম :
বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

ভারতের পথে দেশের প্রথম পণ্যবাহী বলগেট

ডেস্করিপোর্ট  প্রথমবারের মতো কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর থেকে বাংলাদেশি পতাকাবাহী একটি বলগেট পণ্য নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের উদ্দেশে রওনা হয়েছে।

সোমবার দুপুরে শান আবিদ-১ নামের একটি বলগেট নদীবন্দরের রাজারভিটা এলাকা থেকে ওয়েস্ট কটন (ঝুট) নিয়ে ভারতের ধুবরির উদ্দেশে ছেড়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত থেকে নৌপথে চিলমারী নৌবন্দরে পণ্য পরিবহণ খরচ তুলনামূলক কম। এতদিন ভারত থেকে চিলমারী বন্দরে পাথর আসত। এই প্রথম চিলমারী নৌবন্দর থেকে বাংলাদেশি বলগেট ২৭ টন ঝুট নিয়ে ভারতে যাচ্ছে।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান, রাজস্ব কর্মকর্তা তাপস কুমার শাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

সিঅ্যান্ডএফ এজেন্ট জামান আহমেদ বলেন, শেরপুর তুলার মিল রপ্তানিকারক প্রতিষ্ঠান জাহাজে করে ২৭ টন ওয়েস্ট কটন রপ্তানি করছে। বাণিজ্য সুবিধা বহাল থাকলে আগামীতে আরও অনেক পণ্য রপ্তানি হবে বলে আশা করছি।

ইউএনও মো. মাহবুবুর রহমান বলেন, চিলমারী নৌবন্দরকে কাজে লাগিয়ে আমরা আবারো ভারতে পণ্য রপ্তানি শুরু করছি। আমদানি ও রপ্তানি কার্যক্রম পূর্ণ গতি পেলে চিলমারী তথা কুড়িগ্রাম জেলার অর্থনৈতিক উন্নয়ন গতিশীল হবে।