রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:২৪
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বাঘে-মানুষে ২০ মিনিট লড়াই, বেঁচে ফিরলেন হায়াত আলী

ডেস্করিপোর্ট  বাঘের সঙ্গে ২০ মিনিট লড়াই করে বেঁচে ফিরলেন হায়াত আলী। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কৈখালী ফরেস্ট স্টেশনের দাইগাং খালের পাড়ে বাঘকে পরাস্ত করে সহযোগীকে উদ্ধার করেছেন রমজাননগর ইউনিয়নের দুই মাছধরা জেলে।

টানা ২০ মিনিট ধরে নৌকার বৈঠা দিয়ে বাঘটিকে আঘাত করে কাবু করার পর তাকে উদ্ধার করে নিয়ে আসেন। উদ্ধার হওয়া জেলে হায়াত আলী এখন শ্যামনগর হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার সন্ধ্যার কিছু আগে এ ঘটনা ঘটে সুন্দরবনের শ্যামনগর উপজেলার কৈখালী ফরেস্ট স্টেশনের কাছে বনের দাইগাং খালের পাড়ে।

বন বিভাগ সূত্র জানিয়েছে, জেলেরা বনের পাশ নিয়ে নদীতে মাছ ধরছিলেন। এ সময় এ ঘটনা ঘটে।

উদ্ধারকারী সহযোগী দুই জেলে বাবলু সানা ও নূর ইসলাম গাজী জানান, ভাত রান্না করার লক্ষ্যে জ্বালানি কাঠ সংগ্রহ করতে নদী থেকে বনে নামেন সহযোগী জেলে হায়াত আলী। এ সময় মানুষখেকো বাঘ তার ওপর হামলা করে।

বাবলু সানা জানান, আমরা এ অবস্থা দেখে দ্রুত বৈঠা ও দা কুড়াল নিয়ে বাঘটির ওপর পাল্টা হামলা চালাই। অন্তত ২০ মিনিট ধরে টানাহেঁচড়া করার পর রয়েল বেঙ্গল টাইগারটি হায়াত আলীকে ছেড়ে দিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়।

তিনি জানান, তাকে নিয়ে এসে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন।

ডাক্তাররা জানিয়েছেন, হায়াত আলীর মুখে বাঘের থাবার ক্ষতচিহ্ন রয়েছে।

কৈখালী ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ ব্যাপারী এ ঘটনা স্বীকার করে জানান, তারা পাশ নিয়েই বনে গিয়েছিলেন। বাঘের হামলায় আহত হায়াত আলীকে নিয়ে জেলেরা হাসপাতালে ভর্তি করে দিয়েছেন।