শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৫২
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

ভালোবাসা দিবসে পুনাক কুষ্টিয়া’র উদ্যোগে এতিম বালিকাদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ

ডেস্করিপোর্ট  বিশ্ব ভালোবাসা দিবসে পুনাক কুষ্টিয়া’র উদ্যোগে এতিম বালিকাদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ফেব্রুয়ারি ২০২২) বিকাল সাড়ে ৪ টায় পুনাক কুষ্টিয়া’র উদ্যোগে পুলিশ লাইন্স বাস্কেটবল গ্রাউন্ডে বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত বরণ উপলক্ষে এতিম বালিকাদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়।

বিশ্ব ভালোবাসা দিবসে “সবার জন্য ভালোবাসা” এর অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মা-বাবার ভালোবাসা থেকে বঞ্চিত অসহায় এতিম শিশুদের ভালোবাসার আলিঙ্গনে বাধলেন কুষ্টিয়া পুলিশ সুপারের সহধর্মিণী ও কুষ্টিয়া পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী দিলরুবা আলম।

তিনি পুনাকের উদ্যোগে পূর্ব মজমপুর মোমেনা খাতুন বালিকা এতিম খানার অনাথ বালিকাদের ভালোবাসার উপহার হিসেবে নতুন পোশাক, মাথায় ফুলের অলংকার, পোশাকের সাথে ম্যাচিং করে হিজাব ও খাদ্য প্রদান করেন। কুষ্টিয়া পুনাক সভানেত্রী এ সময় বলেন, ভালোবাসা দিবস ও বসন্ত বরণের দিনে এতিম বাচ্চাদের মাথায় ফুল দিয়ে সাজিয়ে এবং নতুন কাপড় পড়িয়ে আনন্দ ভাগাভাগি করার তৃপ্তিটাই আলাদা। এই সময় পুনাক সভানেত্রীর কাছ থেকে এতিম বালিকারা উপহার ও ভালোবাসা পেয়ে আবেগ আপ্লূত হয়ে যায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা (সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ), সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌), আনিতা আশরাফী দিবা (দপ্তর সম্পাদিকা), সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), তাসনীম পাকিজা, সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) এবং আসমা আক্তার খানম, সহধর্মিণী সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়াসহ পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।