মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বাবুগঞ্জে দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের মাঝে আবর্তক ঋণ বিতরণ

ডেস্করিপোর্ট  বরিশালের বাবুগঞ্জে উপজেলায় দারিদ্র হৃাস করন ও আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপাশা ইউনিয়নের দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের মাঝে আবর্তক ঋণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে লাকুটিয়া চাঁদপাশা হাইস্কুল ও কলেজের সভাকক্ষে ৮৯ জন ঋন গৃহীতার মাঝে একলাখ টাকা করে মোট ৮৯ লাখ টাকার চেকের মাধ্যমে এ ঋণ বিতরণ করা হয়।

উক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড.মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাস।

বাবুগঞ্জ উপজেলা সমবায় সমিতির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বরিশাল বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,বাবুগঞ্জ উপজেলার এসিল্যান্ড মোঃ মিজানুর রহমান,বরিশাল বিভাগীয় সমবায় দপ্তরের উপ নিবন্ধক মোঃ রবিউল ইসলাম,বরিশাল জেলা সমবায় অফিসার মোঃকবীর শরীফ,বাবুগঞ্জ উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ আবু সালেহ মোঃ ইফাদ ইশতিয়াক,চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সমবায় অধিদপ্তর কতৃক বাস্তবায়িত দুগ্ধ সমবায় সমিতির কার্যক্রম বিস্তৃতকরনের মাধ্যমে বৃহত্তর ফরিদপুর, বরিশাল ও খুলনা জেলার দারিদ্র হৃাসকরন ও আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সদস্যদের মাঝে আবর্তক ঋণ বিতরণ করা হয়।ইতিপূর্বে সদস্যদের মাঝে ১ কোটি ৩০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।