শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৪১
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

প্রতিরক্ষার জন্য জার্মানি-যুক্তরাষ্ট্রের কাছে আরও অস্ত্র চাইল ইউক্রেন

অনলাইন ডেস্ক  বিশ্বের অন্যতম পরাশক্তি শক্তিশালী রাশিয়ার আক্রমণের প্রহর গুনছে ইউক্রেন। এমন অবস্থায় প্রতিরক্ষার জন্য মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও জার্মানির কাছে অস্ত্র চেয়েছে কিয়েভ।

কিয়েভ শহরের মেয়র ভিটালি ক্লিটসকো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বায়েরবকের কাছে এই সহযোগিতা আহ্বান করেন।

যুক্তরাষ্ট্র এবং জার্মানির সহযোগিতার প্রাপ্তি স্বীকার করে ক্লিটসকো বলেন, এই মুহূর্তে এটা খুব প্রয়োজন।

বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ভিটালি ক্লিটসকো বলেন, যে আগ্রাসী শক্তি ইউক্রেনে হামলা করতে চায়, তাদেরকে কষ্টদায়ক মূল্য পরিশোধ করতে হবে। যুদ্ধের জন্য আমরা প্রস্তুত।

গত সপ্তাহে জার্মানি সম্ভাব্য রুশ হামলা মোকাবিলায় ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য সহায়তা হিসেবে ৫ হাজার হেলমেট পাঠানোর ঘোষণা দেয়। জার্মান সরকারের এমন ঘোষণার পর কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো— বার্লিনের এমন সহায়তাকে রসিকতা বলে অভিহিত করেন। কিয়েভের মেয়র বলেন, জার্মান সরকারের এমন রসিকতায় বাকরুদ্ধ তিনি।

সিএনএনের খবরে বলা হয়েছে, কিয়েভের মেয়র শুক্রবার হেলমেট সহায়তার জন্য জার্মানিকে ধন্যবাদ প্রদান করে বলেন, শুধুমাত্র এসব দিয়ে আমরা দেশকে রক্ষা করতে পারব না।

এদিকে ইউক্রেনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র শুধুমাত্র গত বছরই কিয়েভকে ৬৫০ মিলিয়ন ডলার সমমূল্যের প্রাণঘাতী প্রতিরক্ষা সামরিক দিয়েছে।