সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

সাবেক প্রেসিডেন্ট হিসেবে কোনো ছাড় পাবেন না ট্রাম্প: বিচারক

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে।

এ ক্ষেত্রে তিনি সাবেক প্রেসিডেন্ট হিসেবে কোনো ছাড় পাবেন না তিনি। খবর আরব নিউজের।

ওয়াশিংটন আদালতের বিচারক অমিত মেহতা শুক্রবার ট্রাম্পের বিরুদ্ধে এ রুল জারি করেন। তার এ রুল জারির পক্ষে তিনি ১১২ পৃষ্ঠার ফাইন্ডিংস আদালতে জমা দেন।

আদালতের এক বিচারক এ সংক্রান্ত একটি রুল জারি করেন। ডেমোক্র্যাট প্রসিকিউটরা ট্রাম্পকে ওই হামলার প্রধান উস্কানিদাতা হিসেবে উল্লেখ করেন।

তারা ২০২১ সালের ৬ জানুয়ারির ওই হামলার জন্য সরাসরি ট্রাম্পকে দায়ী করেন।

ক্যাপিটল হিলে হামলার ছবি ও ভিডিওসহ নতুন সব তথ্যপ্রমাণ উপস্থাপন করেছেন তারা।

ডেমোক্র্যাট প্রসিকিউটরা দাবি করেন, ট্রাম্প সেদিন হামলাকারীদের উস্কে দিয়ে কংগ্রেস সদস্যদের মৃত্যুর দিকে ঠেলে দেন।

ট্রাম্প অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করে বলেন, বিচারের নামে অন্ধকারে ভূত খুঁজছে ডেমোক্রেটরা।