শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ১:৫৭
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

একদিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্করিপোর্ট  একদিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মধ্য দিয়ে লক্ষ্যমাত্রার বেশি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হলো বলে মন্তব্য তার।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চার হাজার চিকিৎসকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে জাহিদ মালেক একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শনিবার সব মিলেয়ে আমরা এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দিতে পেরেছি। এর মধ্যে এক কোটি ১১ লাখ লোককে দেওয়া হয়েছে প্রথম ডোজ। বাকিদের দ্বিতীয় ডোজ। মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও ব‌লেন, গত পাঁচ বছ‌রে ১৫ হাজার চি‌কিৎসক ও ২০ নার্স নি‌য়োগ দেওয়া হ‌য়ে‌ছে। এনথিওল‌জিস্ট ও ল‌্যাব টেক‌নেশিয়ান নি‌য়োগ দেওয়া হ‌বে।

অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খোরশীদ আলম অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর প্রমুখ।