শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, দুপুর ২:০৩
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

লুহানস্কে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

অনলাইন ডেস্ক  ইউক্রেনের দক্ষিণ-পূর্ব লুহানস্ক অঞ্চলের রুবিঝন শহরের একটি ভবনে রুশ বাহিনী হামলা করেছে। এতে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন লুহানস্ক ওব্লাস্টের গভর্নর সের্হি হাইদাই।

বুধবার তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন। খবর আলজাজিরার।

তিনি বলেন, গোলাটি পঞ্চম তলায় বিস্ফোরিত হয়। উদ্ধারকারীরা দুই শিশুসহ তিনজন নিহত ব্যক্তিকে খুঁজে পেয়েছেন।

তিনি লিখেছেন, গোলাগুলির কারণে একটি টেক্সটাইল কারখানা, একটি কলেজ এবং বেশ কয়েকটি ভবনে আগুন লেগেছে।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। আজ ২৮তম দিনে গড়িয়েছে এ যুদ্ধ।