শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, রাত ৯:৩৯
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

অহংকারী ইমরানের পতন আসন্ন: শাহবাজ শরীফ

অনলাইন ডেস্ক  পাকিস্তান পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ও পিএমএলের (এন) সভাপতি শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী ইমরান খানকে এক হাত নিয়েছেন। তিনি বলেছেন, ইমরান খানের পরাজয় আসন্ন।

শুক্রবার প্রেস কনফারেন্সে বিরোধীদলীয় এ নেতা এসব কথা বলেন। খবর জিও নিউজের।

তিনি বলেন, ইমরান খান একজন অহংকারী ও একগুঁয়ে মানুষ। তার এ অসুস্থতার একমাত্র চিকিৎসা হলো তার সরকারকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতাচ্যুত করা।

বিদেশি শক্তি ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করার হুমকি দেওয়ার অভিযোগের জবাবে শাহবাজ বলেন, আমি অনুমানের ওপর কথা বলি না। আমি শক্ত প্রমাণের ভিত্তিতে কথা বলি।

প্রধানমন্ত্রী ইমরান খানের শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ সম্পর্কে কথা বলতে গিয়ে যেখানে তিনি বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করার জন্য বিরোধীদের কটাক্ষ করেছেন। এর জবাবে শাহবাজ বলেন, তিনি প্রধানমন্ত্রীর বক্তৃতা শোনেননি। কারণ তিনি সেখানে অভ্রভাষায় কথা বলেছেন।

তবে তিনি বলেন, যেহেতু তিনি বিরোধীদলীয় নেতা, তাই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কী বলেছেন সে সম্পর্কে তিনি বিভিন্ন উত্স থেকে তথ্য পান।

তিনি আরও বলেন, ইমরান খান জবাবদিহির নামে তার দায়বদ্ধতার বন্ধন ভেঙে ফেলেছেন। তিনি রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে খারাপ রাজনৈতিক প্রতিশোধ নিয়েছেন।