সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

৩ বিকল্প প্রস্তাব পেয়েছেন ইমরান খান

অনলাইন ডেস্ক  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, প্রভাবশালী একটি মহল তাকে তিনটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবগুলো থেকে যেকোনো একটি গ্রহণ করতে বলা হয়েছে তাকে। কিন্তু তিনি তার অবস্থানে অনড় রয়েছেন।

শুক্রবার এআরওয়াই নিউজে প্রচারিত সাক্ষাৎকারে ইমরান খান এসব কথা বলেন। খবর দ্য ডনের।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, রোববার তিনি নতুন ‘চমক’ নিয়ে হাজির হবেন।

তিনি জানান, জাতীয় পরিষদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করার পর এ প্রস্তাব দেওয়া হয়।

ইমরান খান বলেন, তাকে যে তিনটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে— অনাস্থা প্রস্তাব, পদত্যাগ ও আগাম নির্বাচন।

বিরোধীদল, সরকার বা ‘অন্য পক্ষ’ আগাম নির্বাচন দেওয়া কিংবা তার পদত্যাগের প্রস্তাব করেছে কিনা সে প্রশ্নের জবাব দিতে গিয়ে উল্লিখিত কথা বলেন ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, তিনটি বিকল্প প্রস্তাব তার কাছে উপস্থাপন করার পর তিনি বলেছিলেন, ‘নির্বাচনই সেরা বিকল্প। আমি পদত্যাগ করার কথা ভাবতেও পারি না। অনাস্থা ভোটের বিষয়ে বলবো, আমি শেষ পর্যন্ত লড়াইয়ে বিশ্বাস করি।’

নিজের দল তেহরিক-ই-ইনসাফের বেশ কয়েকজন সদস্য অনাস্থা ভোটের আগে বিরোধীদের শিবিরে চলে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদের অনাস্থার পদক্ষেপ ব্যর্থ হলেও আমরা এ ধরনের লোকদের (দলত্যাগী) দিয়ে সরকার চালাতে পারি না। তাই আবার নির্বাচন হলেই পাকিস্তানের জন্য ভালো হবে।’

আগাম নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, ‘যদি আমরা এ অনাস্থা ভোটে জয়লাভ করি, তবে আগাম নির্বাচনে যাওয়া খুবই ভালো হবে।’

বিরোধী দলের অনাস্থা প্রস্তাব ব্যর্থ হলে সরকারের কৌশল কী হবে এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন, ‘আমরা আগামী কয়েকদিনের মধ্যে একটি কৌশল তৈরি করব।