মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে দেওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ডেস্করিপোর্ট  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে দেওয়া নিয়ে বিরোধের জের ধরে মেয়ের বাবার পক্ষের সঙ্গে চাচাদের পক্ষের লোকদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিন দাঙ্গাবাজকে আটক করেছে। আটকরা হলেন, জাহের মিয়া, আঞ্জর আলী ও আলাউদ্দিন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ডালপা গ্রামের প্রবাসী খুরশিদ মিয়া সপ্তাহখানেক আগে তার মেয়েকে একই এলাকার দানু মিয়ার ছেলের সঙ্গে বিয়ে দেন। এই বিয়েতে খুরশিদ মিয়ার ভাইদের সম্মতি ছিলনা। বিয়ের পর থেকেই খুরশিদের পরিবারের সঙ্গে ভাইদের মনোমালিন্যের সৃষ্টি হয়। খুরশিদ মিয়া বিদেশে থাকায় তারপক্ষে অবস্থান নেন তার গোষ্ঠীর লোকজন।

সোমবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে দুলাল (৫৫), নুরুজ্জামান (৪৫), লিটন মিয়া (৫৫), রজব আলী (৫০), আবু হানিফ (৪৫) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল বলেন, মেয়েকে বিয়ে দেওয়া নিয়ে ডালপা গ্রামে সংঘর্ষ হয়েছে। এতে ১০/১২জন আহত হয়েছে বলে শুনেছি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মো. হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিয়ে দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষ হয়েছে। পুলিশ তিন দাঙ্গাবাজকে আটক করেছে।