মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে বাজারদর স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শামীম আহমেদ  নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান ও বাজারদর স্থিতিশীল রাখতে বরিশালে প্রতিনিয়ত বাজার মনিটরিং করছে জেলা প্রশাসন।

সোমবার সকালে নগরীর নথুল্লাবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের নেতৃত্বে থাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরার বলেন, নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালানো হয়। মূল্যতালিকা না থাকা, পণ্যের গায়ে মূল্য অঙ্কিত না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে হাফিজ স্টোর্স ও সাইদুর স্টোর্স নামক ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

তিনি আরো বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।