শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:৪৬
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩

ডেস্করিপোর্ট  জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় প্রবাসি দুলালের স্ত্রী আহত সাবিনা আক্তার বাদি হয়ে শুক্রবার সকালে চাচাতো ভাষুর রফিকুল ইসলামকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সকালেই রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আঙ্গুলকাটা গ্রামে আফজাল হোসেন ও মহসিন হোসেন নামের দু‘ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে মহসিন হোসেন ও তার ছেলে রফিকুল ইসলামের নেতৃত্বে ৪-৫ জন লোক পূর্ব পরিকল্পণা অনুযায়ী আফজাল হোসেন, তার স্ত্রী আমিনুর বেগম, পুত্রবধূ সাবিনা আক্তার এর ওপর হামলা চালায়। এসময় সীমানা বেড়ায় আগুন ধরিয়ে দেয়া ও বসত গরের মালামাল লুটে নেয়ার ঘটনাও ঘটে। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঠবাড়িয়া থনার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল মামলা ও আসামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, অন্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।