শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:১১
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

লুহানস্কে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ৮

অনলাইন ডেস্ক  ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে আটজন নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রধান সেরহি হাইদাই।

একটি টেলিগ্রাম পোস্টে তিনি লিখেছেন- শনিবার যখন হিরস্কে ও জোলোট শহরে বোমাবর্ষণ করা হয়েছিল, তখন ছয়জন মারা গিয়েছিল।

পৃথকভাবে পোপাসনা শহরে একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, যা বেশ কয়েক দিন আগে আঘাতপ্রাপ্ত হয়েছিল বলে জানা যায়।

হাইদাই আরও বলেন, সেভেরোদোনেৎস্ক শহরের একটি পুলিশ অফিস ধ্বংস করা হয়েছে।

এই সপ্তাহের শুরুর দিকে, রাশিয়া বলেছিল যে তারা রাজধানী কিইভসহ উত্তর ইউক্রেনের দখলে ব্যর্থ হওয়ার পরে লুহানস্ক এবং প্রতিবেশী দোনেৎস্ক অঞ্চলসমূহ দখল করার জন্য তাদের সামরিক অভিযানে মনোযোগ দিচ্ছে।