মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৪০
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

রাশিয়ার আরেক জাহাজে মিসাইল ছুড়ল ইউক্রেন

অনলাইন ডেস্ক  কৃষ্ণ সাগরের ওডেসা অঞ্চলে রাশিয়ার বুরেভেস্তনিক নামে একটি যুদ্ধজাহাজে ইউক্রেনের করা হামলায় আগুন লেগেছে। এখন সেই জাহাজটি উপকূলের কাছে পুড়ছে।

শুক্রবার ইউক্রেনের ওডেসা এন্ড ট্রান্সপোর্ট নামে একটি ইউটিউব চ্যানেল থেকে এমন দাবি করা হয়েছে। খবর আল জাজিরার।

ওডেসার ওই ইউটিউব চ্যানেল থেকে দাবি করা হয়, বুরেভেস্তনিক যুদ্ধজাহাজ যেটি ন্যাটোর কাছে ক্রিভাক নামে পরিচিত, সেটি স্নেক আইল্যান্ডের কাছে অবস্থান করছিল। এমন সময়ে জাহাজটিতে নেপচুন মিসাইল ছুড়ে ইউক্রেনীয় বাহিনী।

তারা আরও জানিয়েছে, এখন রাশিয়ার যুদ্ধবিমান জাহাজটিকে ঘিরে চক্কর দিচ্ছে এবং ক্ষতিগ্রস্ত যুদ্ধ জাহাজটির ক্রুদের উদ্ধার করতে দখলকৃত ক্রিমিয়া থেকে রাশিয়ার জাহাজ আসছে।

এদিকে যে স্থানটিতে রাশিয়ার নতুন জাহাজ হামলার শিকার হয়েছে বলে সংবাদ দেওয়া হচ্ছে সেই স্নেক আইল্যান্ডটিতে যুদ্ধের শুরুতেই গিয়েছিল রাশিয়ার জাহাজ। সে সময় সেখানে অবস্থান করা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানান রুশ নৌ কমান্ডার। কিন্তু সেই কমান্ডারকে গালি দেন ইউক্রেনের সেনারা।