সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রাশিয়ান ৭০০ মিলিয়ন ডলারের প্রমোদতরি আটকে দিল ইতালি

অনলাইন ডেস্ক  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসংশ্লিষ্ট ৭০০ মিলিয়ন ডলারের একটি প্রমোদতরি জব্দ করার নির্দেশ দিয়েছে ইতালি।

গত বছরের সেপ্টেম্বর মাস থেকে তাস্কানির একটি বন্দরে প্রমোদতরি ‘শেহেরজাদে’ মেরামত করা হচ্ছে। তবে সম্প্রতি এটি সমুদ্রে নামানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আর এরই মধ্যে সংবাদমাধ্যমে এই প্রমোদতরির মালিকের সঙ্গে পুতিনের ঘনিষ্ঠতার সংবাদ বের হওয়ায় এটি জব্দ করার নির্দেশ দিয়েছে ইতালির অর্থ মন্ত্রণালয়। খবর বিবিসি ও স্কাই নিউজের।

ইতালির অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রুশ সরকারের গুরুত্বপূর্ণ উপাদানের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে ওই প্রমোদতরির মালিকের। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার অধীনে এটি জব্দ করা হচ্ছে।

এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে ব্যয়বহুল প্রমোদতরিগুলোর মধ্যে একটি, যা রাশিয়ান বিলিয়নিয়ারদের সঙ্গে যুক্ত এবং এতে দুটি হেলিপ্যাড রয়েছে।

তবে শেহেরজাদের প্রকৃত মালিক কে সে বিষয়টি প্রকাশ্যে আনেনি সংবাদমাধ্যমগুলো। তবে গুজব রয়েছে, শেহেরজাদের মালিক পুতিনের খুবই ঘনিষ্ঠ অথবা তার অভ্যন্তরীণ সার্কেলের কোনো সদস্য।