সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

টঙ্গীতে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ

ডেস্করিপোর্ট  গাজীপুরের টঙ্গীতে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় মরকুন টিঅ্যান্ডটি বাজার রহমান মার্কেটের একটি মেসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার দুজনকে অভিযুক্ত করে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শফিকুল ইসলাম (৪০) ও ফিরোজ (৩৫) গা ঢাকা দিয়েছেন।

মামলাসূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে ভাড়া বাসায় বাস করে একটি কোম্পানিতে চাকরি করেন। অভিযুক্ত শফিকুল ইসলাম ও ফিরোজ মরকুন টিঅ্যান্ডটি বাজার রহমান মার্কেটের মেসে থাকেন। গত শুক্রবার রাত ১১টার দিকে ভুক্তভোগী নারীর বাসা থেকে তার স্বামীকে ডেকে মেসে নিয়ে মারধর করেন শফিকুল ইসলাম।

সহযোগী ফিরোজকে মারধরের খবরটি বাসায় গিয়ে জানালে স্বামীকে ছাড়াতে দৌড়ে ছুটে ঘটনাস্থলে আসেন ওই নারী। এ সময় ফিরোজ তার স্বামীকে মেসের রুম থেকে বের করে অন্য রুমে নিয়ে যায় এবং ভুক্তভোগী নারীকে সফিকুল ইসলামের রুমে আটকে রাখে।

পরে তারা রাতভর ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পুলিশ ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।