সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

টাঙ্গাইলে বিদেশি মদসহ ইউপি সদস্য গ্রেফতার

ডেস্করিপোর্ট  টাঙ্গাইলের মধুপুরে বিদেশি মদসহ তুষার রেমা নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে ডিবি পুলিশের একটি টিম ক্রেতা সেজে উপজেলার জলছত্র বাজার থেকে তাকে গ্রেফতার করে।

এ সময় তুষারের কাছ থেকে ২৮ বোতল এসি ব্ল্যাক ব্রান্ডের মদ জব্দ করা হয়।

গ্রেফতার তুষার রেমা উপজেলার বেরীবাইদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য।

এ ঘটনায় জেলা ডিবি (দক্ষিণ) পুলিশের এসআই রাইজ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মধুপুর থানার ওসি মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।