সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পদ্মা সেতু শেখ হাসিনার সাহসের প্রতীক, সততার প্রতীক

ডেস্করিপোর্ট  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু শেখ হাসিনার সাহসের প্রতীক, গৌরবের প্রতীক, সততার প্রতীক।
বিশ্ব ব্যাংক দুর্নীতির অপবাদ দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন না করে সরে গেছে। অর্থায়ন থেকে সরে গিয়ে বিশ্ব ব্যাংক বঙ্গবন্ধু পরিবারকে যে অপমান করেছিল। সেই অপমানের প্রতিশোধ হলো পদ্মা সেতু।’

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দুই তীরের জেলাগুলোর সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের দিন সারা বাংলাদেশ থেকে জনতার ঢল নামবে।

তিনি বলেন, ‘বিশ্ব ব্যাংক আমাদেরকে দুর্নীতি, চুরির অপবাদ দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়েছিল। বিশ্বব্যাংক যে অপমান করেছে শেখ হাসিনা, শেখ রেহানা, জয়-পুতুল, ববি কাউকে বাদ দেয় নাই। গোটা বঙ্গবন্ধুর পরিবারকে অপমান করেছে। অপবাদ দিয়েছে। তারা আমাদের বীরত্বকে আমাদের সম্মানকে ক্ষুন্ন করেছে, আমাদের ভাবমূর্তির ওপর আঘাত হেনেছে।‌ তাই আমি বলব এই পদ্মা সেতু আমাদের সামর্থ্যের সক্ষমতার সেতু নয়। এই সেতু আমাদের অপমানের প্রতিশোধ।