শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৯
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ‘বৈধ’: তুরস্ক

অনলাইন ডেস্ক  তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু রাশিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিকে ‘বৈধ’ বলেছেন। বার্তা সংস্থা এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মেভলুত কাভুসোগলু বলেন, যদি আমাদের ইউক্রেনের শস্যের জন্য আন্তর্জাতিক বাজার উন্মুক্ত করার প্রয়োজন হয়, তাহলে আমরা রাশিয়ার রপ্তানির পথে বাধাগুলো দূর করাকে একটি বৈধ দাবি হিসেবে দেখছি।

বিশ্ববাজারে শস্য সরবরাহ সচল রাখার জন্য বরাবরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে রাশিয়া।

মস্কোর ওপর আরোপ করা নিষেধাজ্ঞা রাশিয়ার শস্য ও সার রপ্তানিকে বাধাগ্রস্ত করছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জন্য আংশিকভাবে দায়ি বৈশ্বিক খাদ্য ঘাটতির মধ্যেই ল্যাভরভ মঙ্গলবার আঙ্কারায় পৌঁছেছেন।

জাতিসংঘের অনুরোধে মাইন থাকা সত্ত্বেও তুরস্ক ইউক্রেনীয় বন্দরগুলো থেকে শস্য বোঝাই জাহাজ পাহারা দিয়ে নিয়ে আসার প্রস্তাব দিয়েছিল। তুর্কি বন্দরের কাছে এ রকম কয়েকটি জাহাজ নজরেও এসেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

কাভুসোগলু জাতিসংঘের পরিকল্পনাকে ‘যৌক্তিক’ এবং ‘বাস্তবায়নযোগ্য হিসেবে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে এই প্রকল্পের বিশদ আলোচনার জন্য ইস্তাম্বুলে একটি বৈঠকের আয়োজন করার প্রস্তাবও দিয়েছেন তিনি।