সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২৬
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

হেলিকপ্টারে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

ডেস্করিপোর্ট  বন্যা পরিস্থিতি পরিদর্শনে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হেলিকপ্টারে করে বন্যাকবলিত এলাকায় ঘুরে দেখছেন।

মঙ্গলবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলা পরিদর্শনে রওনা হন।

তিনি সিলেটে পৌঁছে সার্কিট হাউসে যান। সেখানে কিছু সময় অবস্থান করে আবারও হেলিকপ্টারে করে বন্যাকবলিত এলাকা দেখতে বের হন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন শেষে সিলেট বিমানবন্দরে অবতরণ করবেন। সিলেটে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। পরে দুপুর ১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী ।

এর আগে দেশের বন্যা পরিস্থিতিতে সরকারের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার বন্যা একটু বড় আকারে আসবে—এমন আশঙ্কার কথা সরকারের সবাইকে আগেই জানিয়েছি। ফলে আগে থেকে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যায় যেন মানুষের কষ্ট না হয়, সে জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

অতিবৃষ্টিতে উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যাতে প্রায় অর্ধকোটির মতো মানুষ দুর্দশায় পড়েছে। তলিয়ে গেছে সিলেটের প্রায় ৮০ শতাংশ ও সুনামগঞ্জের ৯০ শতাংশের বেশি এলাকা।