ডেস্করিপোর্ট বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র অপু রায় ঢাকায় পাঁচ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার ভোর রাতে মারা গেছে।
নিহত অপুর পরিবারের স্বজনেরা জানান, আগৈলঝাড়া-বাশাইল-ডাসার সড়কের বড়বাশাইল ওয়াপদা সড়কে গত ২৩ জুন দুপুরে বাইসাইকেলে করে যাবার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ এর সাথে সংঘর্ষে স্কুল ছাত্র অপু রায় গুরুতর আহত।
অপু বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র ও উপজেলার লখারমাটিয়া গ্রামের বিবেক রায়ের ছেলে। ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থেকে মঙ্গলবার ভোর রাতে অপু রায়ের মৃত্যু হয়।