রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:০৫
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের নুরাইপুর এলাকায় আজ মঙ্গলবার বিদ্যুতের তারে জড়িয়ে মো. নুর মোহাম্মদ খান (৫৫) নামে এক শ্রমিক মারা গেছে। নুর মোহাম্মদ খান নুরাইনপুর এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গেছে, মঙ্গলবার সকাল ১০ টার দিকে আগাছা পরিস্কারের জন্য নারিকেল গাছে ওঠেন নুর মোহাম্মদ।

ওই সময় অসাবধানতাবসত পাশে থাকা বিদ্যুৎ সরবরাহ লাইনের তারে জড়িয়ে পড়েন এবং ওই গাছের মাথায়-ই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বাউফল উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নারিকেল গাছ থেকে নুর মোহাম্মদের লাশ উদ্ধার করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন,‘অসাবধানতাবসত গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহ লাইনের তারে জড়িয়ে তাঁর (নুর মোহাম্মদ) মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনে কোনো বাধা নাই।’