ডেস্করিপোর্ট বরিশালের আগৈলঝাড়ায় সাবেক ইউপি সদস্যর ছেলে কামাল সরদারকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বরিশাল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপপরিদর্শক কাজী ওবায়দুল কবির সঙ্গিয় ফোর্স নিয়ে সোমবার সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের চেগুটিয়া বাজারের পাশে কামাল সরদারের বাড়ির সামনে অভিযান চালায়।
অভিযানের টের পেয়ে সাজুরিয়া কাজীর গ্রামের সাবেক ইউপি সদস্য সাদের আলী সরদারের ছেলে কামাল সরদার (৪১) দৌড়ে পালানোর সময় তাকে আটক করে। এসময় তাঁর কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক কাজী ওবায়দুল কবির বাদী হয়ে সোমবার রাতে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন, যার নং-৭।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কামাল সরদারকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।