শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:১১
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

নদীতে গোসল করতে নেমে আট বছরের শিশু কুমিরের পেটে !

অনলাইন ডেস্ক  ভারতের মধ্যপ্রদেশে সোমবার নদীতে গোসল করতে নেমেছিল আট বছরের এক শিশু। বিশালাকার এক কুমির তাকে গিলে খেল।

মধ্যপ্রদেশের শেওপুরে চম্বল নদীতে গোসল করতে নেমেছিল শিশুটি। পরে জাল দিয়ে কুমিরকে ধরলেন স্থানীয়রা। খবর দ্য কোস্ট নিউজ ও আনন্দবাজার পত্রিকার।

সোমবার সকালে চম্বল নদীতে গোসল করতে নামা শিশুটিকে গিলে খায় কুমির। এই দৃশ্য দেখামাত্রই শিশুটির পরিবারকে খবর দেন স্থানীয়রা।

লাঠি, দড়ি, জাল দিয়ে কুমিরটি ধরেন তারা। তার পর টেনেহিঁচড়ে কুমিরটিকে ডাঙায় নিয়ে আসেন।

কুমিরের পেট থেকে বালকটিকে বের করতে হবে— এ দাবি জানান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

গ্রামবাসীর হাত থেকে কুমিরটিকে উদ্ধারের চেষ্টা করেন পুলিশ ও বন কর্মকর্তারা।

পরিবারের দাবি, কুমিরের পেট থেকে শিশুটিকে বের করা গেলে, সে বেঁচে যেত। যতক্ষণ না কুমিরের পেট থেকে বালকটিকে বের করা হচ্ছে, ততক্ষণ তারা কুমিরটিকে ছাড়বেন না বলে দাবি জানান।

রঘুনাথপুর থানার ইনচার্জ শ্যাম বীর সিংহ তোমর বলেছেন, গোসল করতে নেমে নদীর গভীরে চলে গিয়েছিল শিশুটি। গ্রামবাসী জানিয়েছেন, শিশুটিকে গিলে খেয়েছে কুমির, তার পরই তারা কুমিরটিকে ধরেন।