শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:১৫
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

কাল থেকে পরীক্ষামূলক একঘণ্টা লোডশেডিং

ডেস্করিপোর্ট  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আগামীকাল থেকে সারাদেশে একঘণ্টা লোডশেডিং দেওয়া হবে। এক সপ্তাহ পরীক্ষামূলক দেওয়ার পর পরবর্তীতে এটি বাড়ানো হবে।

সোমবার (১৮ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, শিল্পে লোডশেডিং বা রেশনিং করা হবে না। তেলের দাম বেড়ে যাওয়ায় আমরা ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখবো। এতে বিদ্যুতের কিছুটা ঘাটতি হবে। সেই ঘাটতি এক থেকে দেড় হাজার মেগাওয়াট হবে। সেই ঘাটতি রেশনিং করে মেটানো হবে। এ জন্য আমরা আগামীকাল থেকে সারাদেশে এক ঘণ্টা লোডশেডিং দিবো। এক সপ্তাহ পরীক্ষামূলক চালানো হবে। যদি দেখি এটা দিয়ে আমরা ঘাটিতি মেটাতে পারছি তাহলে এই এক ঘণ্টা আমরা অব্যাহত রাখবো। যদি প্রয়োজন হয় তাহলে আমরা এটা আরও এক ঘণ্টা বাড়াবো।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করবো লোডশেডিংয়ের সময় আগে থেকে জানিয়ে দেওয়ার। এতে মানুষের ভোগান্তি কম হবে। আপনারা জানেন, বিশ্বের অনেক দেশ রেশনিংয়ে গেছে, দাম সমন্বয় করেছে। আমরা যদি একটু হিসাব করে খবর করি তাহলে সাশ্রয় হবে। আমরা এর আগে হোম অফিস করে উপকার পেয়েছি। আমাদের হিসাব করতে হবে কতটুকু সাশ্রয়ী করলে আমরা চলতে পারবো।

নসরুল হামিদ বিপু বলেন, উপাসনালয়ে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করতে বলা হয়েছে। নামাজের সময়সূচি ছাড়া অন্যান্য সময়ে এসি বন্ধ রাখতে বলা হয়েছে।