শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:১২
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

হবিগঞ্জে পিকআপচাপায় বাবা-ছেলে নিহত

ডেস্করিপোর্ট  ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যান চাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কান্দিগাঁও নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী (৫৫) ও তার ছেলে মোহাম্মদ আলী (৫)। দুর্ঘটনার পর মহাসড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করে স্থানীয়রা। এ সময় যানজট সৃষ্টি হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউসুফ আলী ও তার একমাত্র শিশু সন্তান মোহাম্মদ আলীকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ শিশু মোহাম্মদ আলী দৌঁড়ে মহাসড়ক পারাপার হওয়ার চেষ্টা করে। তখন ছেলেকে বাঁচাতে দৌঁড়ে যান ইউসুফ আলী। এ সময় সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় শিশু মোহাম্মদ আলীর মাথা থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত ইউসুফ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনিও মারা যান। দুর্ঘটনার পর দ্রুত পিকআপ ভ্যান পালিয়ে যায়। পরে ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।

আগামী ২৪ জুলাই নিহত ইউসুফ আলী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে যাওয়ার কথা ছিল।