শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:১০
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

বরিশালে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৬৭ ভিক্ষুক

ডেস্করিপোর্ট  ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় বরিশালে ৬৭ ভিক্ষুককে সহায়তা দিয়েছে সমাজসেবা অধিদফতর।

মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১২টায় নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গনে সমাজসেবা অধিদফতরের আয়োজনে সুবিধাভোগীদের মাঝে সহায়তা দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় সুবিধাভোগীদের মাঝে ১৬টি ভ্যান গাড়ি, ১২টি সেলাই মেশিন, ৮ জনকে গবাদিপশু, ৮ জনকে মুদি দোকানের মালামাল, ৮ জনকে চায়ের দোকানের মালামাল, ১ জনকে নগদ অর্থ সহায়তা ও বিভিন্ন উপকরণসহ মোট ৬৭ জনের হাতে এ সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।

বরিশাল সমাজসেবা অধিদফতরের জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, সহায়তা পেতে পুরো জেলা থেকে ভুক্তভোগীরা সমাজসেবা বরাবর আবেদন করেন। পরে সেসব আবেদন যাচাই-বাছাই শেষে ৬৭ জনকে সহায়তা দেওয়ার জন্য নির্বাচন করা হয়।

তিনি আরও বলেন, এরা প্রত্যেকেই আগে ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করত। প্রধানমন্ত্রীর দেওয়া এই সহায়তা পেয়ে যেন ভিক্ষাবৃত্তি ছেড়ে নিজে কিছু করে খেতে পারে, তাই তাদেরকে যার যার প্রয়োজন অনুযায়ী ভ্যান গাড়ি, সেলাই মেশিন, দোকানের মালামাল, গবাদিপশুসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান প্রবেশন কর্মকর্তা।

প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ শেষে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সুবিধাভোগী সবাইকে এসব উপহার সামগ্রী যেন কেউ বিক্রি না করে নিজে ব্যবহার করেন তার শপথ করান।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, আপনাদের জীবনমান উন্নয়নে এসব সামগ্রী দেয়া হয়েছে। প্রয়োজনে এমন সহায়তা আরও দেওয়া হবে, তবু এসব মালামাল কেউ বিক্রি করবেন না।

তিনি আরও বলেন, বরিশালে কোনো মানুষ ভূমিহীন, গৃহহীন ও কর্মহীন থাকবে না। সেজন্য শেখ হাসিনার সরকার প্রয়োজন মতো কাজ করে যাচ্ছে। পরে সবার মাঝে স্বাধীনতার শুভেচ্ছা স্মারক হিসেবে টি-শার্ট, ক্যাপ ও মাস্ক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, স্থানীয় সরকারের উপ-পরিচালক শহিদুল ইসলামসহ প্রমুখ।