রবিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:০৩
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

বরিশালে গৃহহীনদের মাঝে ৩ হাজার ৫৫০ গৃহ হস্তান্তর

ডেস্করিপোর্ট  সারা দেশের ন্যায় বরিশাল বিভাগে তিন হাজার ৫৫০টি ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় বরিশাল সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

এর আগে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশব্যাপী এ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান জানান, তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে বরিশাল বিভাগে তিন হাজার ৫৫০ পরিবারকে দুই শতাংশ জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে। ঘরগুলো নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছিল দুই লাখ ৫৯ হাজার ৫০০ টাকা করে। এছাড়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বরিশাল বিভাগকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার দাবি করেন, গৃহ নির্মাণের ব্যাপারে কোনো অন্যায় বা আপোষ করা হয়নি।

এদিকে ঘর ও জমির দলীল পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন উপকারভোগীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেহানা বেগমসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতারা।