সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৪৩
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

চাল আত্মসাতের মামলায় চেয়ারম্যান কারাগারে

ডেস্করিপোর্ট  চাঁদপুর সদরে অভয়াশ্রমকালীন জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের ৪.১ টন খাদ্য সহায়তার চাল আত্মসাতের মামলায় কল্যাণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন পাটোয়ারী রনিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে মামলার ধার্য তারিখে উচ্চ আদালতের নির্দেশে মামলাটি শুনানি শেষে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান।

মামলার বিবরণে জানা যায়, গত ১৮ মে সকাল আনুমানিক সাড়ে ৮টায় কল্যাণপুর ইউনিয়নের নিবন্ধিত ৬৭১ জন জেলের চাল বিতরণ করার সময় পরিষদের দুটি গোডাউনে বরাদ্দকৃত চালের ৫৩.৬৮ টন চালের স্থলে ৪৯.৬০ টন চাল পাওয়া যায়। ৪.১ টন চাল কম পাওয়া যায়।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানিজদা শাহনাজ ওইদিন চাঁদপুর মডেল থানায় বাদী হয়ে চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন রনিকে আসামি করে মামলা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এবং পুলিশের উপস্থিতিতে চালের দুটি গোডাউন সিলগালা করে দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, মামলার আসামি চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন রনি গত ১ জুন এই মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান। ওই সময় উচ্চ আদালত জামিন দেওয়ার পাশাপাশি মামলাটি নিম্ন আদালতে শুনানির জন্য নির্দেশ দেন। উচ্চ আদালতের আগাম জামিন শেষ হয় চলতি মাসের ১২ তারিখে।

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজিৎ রায় চৌধুরী জানান, মামলার নিয়মিত তারিখে আসামি মো. সাখাওয়াত হোসেন রনি স্বেচ্ছায় আদালতে হাজির হন। মামলাটি শুনানি হয়। জেলেদের খাদ্য সহায়তার ৮২ বস্তা (৪.১ টন) চাল আত্মসাৎ করার কারণে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, গত ১৮ মে জেলেদের ৪৯.৬০ টন চাল দুটি গোডাউনে সিলগালা অবস্থায় থাকায় নষ্ট হওয়ার উপক্রম হয়। যার কারণে চলতি মাসের ১৪ তারিখে জেলেদের মানবিক দিক বিবেচনা করে আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী ও মামলার বাদী ইউএনও এবং ইউপি সদস্যদের উপস্থিতিতে এগুলো বিতরণ করা হয়।