সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৩২
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

বরিশালে বাস-মাহেন্দ্রার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৫

ডেস্করিপোর্ট  বরিশাল সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার দুপুরে সদর বরিশাল-ঢাকা মহাসড়কের ছয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চদ্র হালদার।

তিনি জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল দিদার পরিবহণের একটি বাস। দুপুরে সদর উপজেলার ছয়মাইল এলাকায় পৌঁছলে মাহেদ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রার চালকসহ যানবাহন দুটির ছয় যাত্রী আহত হন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মেট্রাপলিটন পুলিশের সিটিএসবির সদস্য জয়নাল আবেদীন জানান, এখন পর্যন্ত পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।