সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ববিতে পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন

ডেস্করিপোর্ট  বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে “পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্ণামেন্ট-২০২২”। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল এ টুর্ণামেন্টের আয়োজন করে।

সোমবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ও বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, দপ্তর প্রধানসহ শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। “পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্ণামেন্ট” এর এ শেরে বাংলা হলের শিক্ষার্থীরা ৪টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবেন।

দলগুলো হচ্ছে বিজয় একাত্তর, স্বাধীন বাংলা ফুটবল, বঙ্গবন্ধু স্যাটালাইট এবং ওরা এগারো জন। আগামী ৩১ জুলাই টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।