শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বেনাপোলে সাড়ে ৮৪ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

ডেস্করিপোর্ট  যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তবর্তী বালুন্ডা গ্রামে থেকে ১০টি স্বর্ণের বারসহ মো. হাসানুজ্জামান (২২) নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসব স্বর্ণের মূল্য সাড়ে ৮৪ লাখ টাকা বলে বিজিবি জানায়।

মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলার টেংড়া গ্রামস্থ বালুন্ডা গ্রামের ইছামতি নদীর তীরে অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ তাকে আটক করে বিজিবি।

আটক স্বর্ণ পাচারকারী হাসানুজ্জামান পুটখালি গ্রামের মৃত-নূর মোহাম্মদের ছেলে।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ হাসানুজ্জামানকে আটক করা হয়। আটক স্বর্ণের বাজার মূল্য ৮৪ লাখ ৫০ হাজার টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, ভারতে পাচারের সময় বিজিবির সদস্যরা ১ কেজি ১০০ গ্রাম স্বর্ণসহ হাসানুজ্জামান নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।